দেশবাসী আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধাবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা কারও পাতা ফাঁদে পা দিব না। কারও কাছে মাথা নত করব না, আবার সীমালঙ্ঘনও করব না। দুই একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা সহযোগিতা করব।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে, চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। দেশি-বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে। অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব











