spot_img
spot_img

নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই যুবক

নোয়াখালীর চাটখিলে ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বসানো চেকপোস্টে দেশীয় রামদা ও চাইনিজ কুড়ালসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় খিলপাড়া ১ নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামের লিটনের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কালিকাপুর গ্রামের দেওয়ান বাড়ির নূর আলমের ছেলে মো. রাজু (২১) ও দক্ষিণ রামনারায়ণপুর গ্রামের ছৈয়াল বাড়ির আলী আকবরের ছেলে সাইফুল ইসলাম (১৯)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম একটি অনলাইন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (৫ জানুয়ারি) ওই উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে চেকপোস্ট ডিউটিতে একটি রামদা ও একটি চাইনিজ কুড়ালসহ দুই যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ