spot_img
spot_img

চট্টগ্রামে দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষের যুবক নিহত

চট্টগ্রামের আনোয়ারায় দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে ইট ও লাঠি দিয়ে পিটিয়ে অংকুর দত্ত (৩৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি সিংহরা দত্তবাড়ি এলাকার নেপাল দত্তের ছেলে।

বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আনোয়ারা থানার পরিদর্শক মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই কেন্দ্রের এক কিলোমিটার দূরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা মারামারিতে জড়ায়। এ সময় ইট ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় অংকুরকে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাতরী ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী ধনঞ্জয় বিশ্বাস ও রঘুনাথ সরকারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে দুই প্রার্থীর কারও বক্তব্য পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ