spot_img
spot_img

মাওলানা সোহাইব নোমানীর জানাযায় শোকার্ত মানুষের ঢল

ইনসাফ | মাহবুবুল মান্নান


বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি, জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক শায়খুল হাদিস, প্রখ্যাত পার্লামেন্টারিয়ান খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর সুযোগ্য সাহেবযাদা, বাংলাদেশ নেজামে ইসলাম পাার্টির অন্যতম উপদেষ্টা, হাটহাজারী মাদ্রাসার মজলিসে শূরা সদস্য ও বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসার সুদীর্ঘ ৪০ বছরের মুহতামিম মাওলানা হাফেজ সোহাইব নোমানীর জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৪জানুয়ারি) বাদ আছর বরইতলী মাদ্রাসা সংলগ্ন ময়দানে চট্টগ্রাম জামেয়া জিরি মাদরাসার মুহাদ্দিস বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইন এর ইমামতিতে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজী, জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার উপাধ্যক্ষ মাওলানা ফুরকানুল্লাহ খলিল, জামিয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষা পরিচালক মাওলানা মুফতী জসিম উদ্দিন, চকরিয়া তানজীমে আহলে হকের সভাপতি মাওলানা মুফতী এনামুল হক, মরহুমের বড় ছেলে হাফেজ ডা. রাগিবুল ইসলাম।

এছাড়াও নামাযে জানাযায় মরহুমের ছোট ভাই, চট্টগ্রাম ওমরগণি এম. ই. এস কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, কেন্দ্রীয় সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হক, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরসহ বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, প্রতিনিধিত্বশীল আলেম-ওলামা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশাল নামাযে জানাযা শেষে বরইতলী মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে নিজ পিতা মরহুম খতীবে আযম রহ. এর কবরের পাশে তাঁকে দাফন করা হয়। শীর্ষ এ আলেমেদ্বীন ও বরেণ্য অভিভাবকের ইন্তেকালে ইসলামী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ