spot_img

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ২ ভারতীয় আটক

ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী দুই ভারতীয় নাগরিকে আটক করেছে বিজিবি।

শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার সীমান্তবর্তী অষ্টজঙ্গল এলাকা থেকে ৬০ বিজিবির সদস্যরা তাদের আটক করে। রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ভারতীয় পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার কথা স্বীকার করে।

তিনি জানান, চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে- তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

আটক ভারতীয়ন দুই নাগরিকের নাম, রাজু ও সোহাগ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ