spot_img
spot_img

সরকারের বিরুদ্ধে বক্তব্য দিলেই নেমে আসছে রাষ্ট্রীয় খড়গ: সাকি

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সরকারের বিরুদ্ধে কেউ বক্তব্য দিলেই তার ওপর নেমে আসছে রাষ্ট্রীয় খড়গ। কথায় কথায় জনগণের মতামত না নিয়েই গ্যাস, জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ার মতো ঔদ্ধত্য দেখাচ্ছে। আজকে দেশের ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী থেকে শুরু করে নারী-পুরুষ কেউ ভালো নেই।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় দলীয় অফিসে আয়োজিত দলটির জেলা শাখার উদ্যোগে ‘বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সংকট ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, বর্তমানে সরকার যেভাবে জনগণের মাথার ওপর চেপে বসেছে এতে করে তাদের ক্ষমতা থেকে হটানো ছাড়া জনগণের জন্য বিকল্প কোনো পথ খোলা নেই। এই সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে নির্বাচনী ব্যবস্থাকে তামাশার বস্তুতে পরিণত করেছে। সারা দেশে হতাশা ও ভয়ের রাজত্ব কায়েম করেছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ