রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এত বলা হয়েছে, আটকৃকতদের হেফাজত হতে ৭৬৪৯ পিস ইয়াবা, ২৬৮ গ্রাম হেরোইন, ১ কেজি ৭৩০ গ্রাম ১৫০ পুরিয়া গাঁজা ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।










