spot_img

রেল স্টেশন অপরিচ্ছন্নতার কারণে দুই কর্মকর্তাকে বহিষ্কার করলেন মন্ত্রী

চট্টগ্রাম রেল স্টেশন পরিদর্শনে এসে স্টেশনের সামনের পার্কিং এলাকা অপরিষ্কার অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনা দেখে রেলওয়ে ম্যানেজার (ডিআরিএম) এবং স্টেশন ম্যানেজারকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রেলমন্ত্রী পুরাতন রেল স্টেশনস্থ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট্রের বহুতল ভবন নির্মাণের স্থান পরিদর্শনে আসেন।

পুরাতন রেল স্টেশন থেকে নতুন রেল স্টেশন পর্যন্ত গিয়ে স্টেশনের সামনে অপরিষ্কার-অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনা দেখে খেপে যান তিনি।

সাময়িক বহিষ্কার হওয়া দুই কর্মকর্তা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এম শামস মোহাম্মদ তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।

জানা গেছে, রেলওয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব হলো বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেনের। তিনিসহ অন্যরাও দায় এড়াতে পারেন না বলে জানান সংশ্লিষ্টরা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ