spot_img
spot_img

যারা রাশিয়ার ক্ষতি করবে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রতিবেশীদের নিয়ে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। সম্পর্কের অবনতি ঘটে এমন কোনো পদক্ষেপ প্রতিবেশী দেশগুলো নেবে না বলে তার সরকার মনে করে। আমি মনে করি, কীভাবে সম্পর্ক স্বাভাবিক করা যায়, স্বাভাবিকভাবে সহযোগিতা করা যায় এবং স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলা যায়, সবার সে বিষয়ে ভাবা উচিত।

শুক্রবার (৪ মার্চ) মস্কোর বাইরে নিজের প্রাসাদ থেকে অনলাইনে দেওয়া এক টেলিভিশন বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সমালোচনা করে পুতিন বলেন, যারা সহযোগিতার পথ বেছে না নিয়ে রাশিয়ার ক্ষতি করবে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এসব নিষেধাজ্ঞায় আমরাই সুবিধা পাব। আমার পরামর্শ হলো, কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে পরিস্থিতি উত্তপ্ত করবেন না।

পুতিন আরও বলেন, এখন পর্যন্ত রুশ সামরিক বাহিনী যেসব পদক্ষেপ নিয়েছে, তার সবই একচেটিয়াভাবে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে গ্রহণ করা কিছু অবন্ধুসুলভ পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ