spot_img
spot_img

পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে: বেলারুশের প্রেসিডেন্ট

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো বলেছেন, আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা ইউক্রেনে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধ লাগিয়ে রাখতে চায়। এ কারণে তারা এই যুদ্ধে রাশিয়া ও বেলারুশকে জড়িয়ে দিতে চাইছে।

শুক্রবার (৪ মার্চ) এক অনুষ্ঠানে তিনি বলেন, পশ্চিমাদের আদৌ শান্তির কোনো প্রয়োজন নেই। বাইরে তারা সবাই ইউক্রেনের যুদ্ধ অবসানের বিষয়ে মুখ বন্ধ করে রয়েছে কিন্তু ভেতরে ভেতরে তাদের যুদ্ধ প্রয়োজন এবং যত বেশি যুদ্ধ হবে ততই তাদের ভালো। সেই অনুযায়ী এই যুদ্ধে তারা রাশিয়া ও বেলারুশকে জড়িয়ে দিতে চাইছে।

প্রেসিডেন্ট লুকাশেনকো বলেন, পশ্চিমারা ইউক্রেনকে যুদ্ধ অবসানের পদক্ষেপ নিতে দেবে না। পশ্চিমাদের বক্তব্য-বিবৃতিতে তিনি ফাঁকা বুলি উল্লেখ করে বলেন, মিনস্ক এবং মস্কো পশ্চিমাদের বক্তৃতার কাছে আত্মসমর্পণ করবে না।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ