spot_img
spot_img

যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে রাশিয়া: ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রাখার অভিযোগ করেছেন ইউক্রেনের মারিউপোল শহরের ডেপুটি মেয়র সেরহি ওরলভ।

শনিবার (৫ মার্চ) রুশ কর্মকর্তারা শহরটিতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর বিবিসি-র কাছে এমন অভিযোগ করেন তিনি।

মেয়র সেরহি ওরলভ বলেন, রাশিয়ানরা ক্রমাগত আমাদের ওপর বোমাবর্ষণ করছে এবং কামান ব্যবহার করছে।

মেয়র সেরহি ওরলভ আরও বলেন, মারিউপোলে কোনও যুদ্ধবিরতি নেই। বেসামরিক লোকজন পালাতে প্রস্তুত। কিন্তু গোলাগুলির মুখে তারা পালাতে পারছে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ