spot_img

‘ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের প্রতি বিরূপ আচরণ করা হচ্ছে বলে মনে হচ্ছে’

ইউক্রেনে পাঁচ বাংলাদেশিকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে, রাশিয়া দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এ সংক্রান্ত একটি ভিডিওর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। আমাদের দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন। ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের প্রতি বিরূপ আচরণ করা হচ্ছে বলে মনে হচ্ছে।

শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে সিলেট রত্ম ফাউন্ডেশন আয়োজিত সি এম তোফায়েল সামীর স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের তথ্য আমরা জানতে চেষ্টা করছি। তাদের নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় ফিরিয়ে নেওয়া হচ্ছে।

ড. মোমেন বলেন, ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের উদ্ধারে ভারতও সহযোগিতা করছে। আমরা তাদের সহযোগিতা চেয়েছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ