spot_img

মানুষ আর ভাঙা নৌকায় উঠবে না: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যে নৌকার তলা ফেটে গেছে সেই নৌকায় কেউ মরতে উঠবে না। নদীতে পানি না থাকলে কেউ ঝাঁপ দেয় না। এখন মানুষ বলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।

রোববার (৫ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ২০১৮ সালের নির্বাচনে মানুষ নৌকায় চড়ে নাই। পুলিশ দিয়ে আওয়ামী লীগ কিছু ভোট জোগাড় করছে। এবার সেই পুলিশ ভোট জোগাড় করবে কিনা সেটা মাথায় রাইখেন। এখনও সময় আছে পদত্যাগ করুন। মানুষ যাতে আগামীতে ভোট দিতে পারে, সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করুন।

গয়েশ্বর আরও বলেন, ২০১৮ সালে বিএনপিকে নির্বাচনে নেওয়া যত সহজ হয়েছিল, এবার তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপিকে নির্বাচনে নামানো অসম্ভব। এটা সম্ভব করতে গেলে জটিলতা বাড়বে। অতীতের মতো নির্বাচন করার স্বপ্ন সরকারকে ভুলে যেতে হবে। আওয়ামী লীগ যেহেতু উন্নয়ন করেছে তাহলে আস্থা নিয়ে জনগণের কাছে ‍যাক। জনগণ যদি লুটপাটের জন্য আবার তাদের নির্বাচিত করে আমরা, বাধা দেব না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ