spot_img
spot_img

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড; ৫০টিরও বেশি বসতঘর পুড়ে ছাই

কক্সবাজারের উখিয়া বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আগুনে ৫০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে।

রোববার (৫ মার্চ) বিকাল ৩টার দিকে ক্যাম্পের বি ও ই ব্লকে আগুন লেগেছে।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দিল মুহাম্মাদ গণমাধ্যমকে জানান, হঠাৎ করে তার শিবিরে আগুন লাগে। বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আমার লোকজনকে সরিয়ে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি।

কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুন ছড়িয়ে পড়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম পরে জেলা হেড কোয়ার্টার থেকে আরও দুটি টিম এসে আগুন নেভানোর কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ