spot_img

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ১২ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে উন্নয়নে বড় ধরনের পরিবর্তন এসেছে। নিম্ন আয়ের দেশ থেকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে।

রোববার (৫ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল তিব্বত মোড়ের কলোনি বাজার সংলগ্ন মাঠে আয়োজিত তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় দেশের প্রযুক্তিগত উন্নয়নের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল এখন সবাই পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশেরে কারণে দেশ এগিয়ে চলেছে। এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ চলছে।

সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু অভিযোগ করেন, দেশকে অকার্যকর করার জন্য বিএনপি নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে। নির্বাচন এলেই বিএনপি-জামায়াত দেশে অরাজকতা শুরু করে।

এ সময় তিনি সামনের নির্বাচনে জয় নিয়ে ঘরে ফেরার আশা জানিয়ে বলেন, সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার নির্দেশে কাজ করছে। আমরা নির্বাচন করেই ঘরে ফিরবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ