গত সপ্তাহে এক অনুষ্ঠানে “পশ্চিম তীরের হুওয়ারা গ্রামটি মাটির সাথে মিশিয়ে দেওয়া প্রয়োজন” বলে মন্তব্য করেছিলেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিস। সেই উগ্র মন্তব্যের পরপরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত তীব্র নিন্দা জানায়।
আন্তর্জাতিক মহলে নিন্দার পরপরই তিনি তার বক্তব্য পরিবর্তন করে বলেন, “আবেগের কারণে আমার শব্দ চয়ণে ভুল হয়েছিল।”
আজ রবিবার (৫ মার্চ) টাইমস অফ ইসরাইল পত্রিকা এ বিষয়টি নিশ্চিত করেছে।
দখলদার ইসরাইলের অবৈধ ইহুদী বসতি স্থাপনকারীরা তার এ বক্তব্যের ঠিক ৪ দিন আগে হুওয়ারা গ্রামে ভয়াবহ তাণ্ডব চালায়। এ ঘটনার পরপরই ইসরাইলের মন্ত্রী এই বক্তব্য দেন।
উল্লেখ্য; মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস উগ্র ডানপন্থী অর্থমন্ত্রীর এ মন্তব্যটিকে ‘বিদ্বেষপূর্ণ’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কঠোর নিন্দা জানিয়েছেন।এছাড়াও গত শুক্রবার তার এ মন্তব্যের নিন্দা জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভল্কার তুর্ক।
সূত্র: মিডল ইস্ট মনিটর











