spot_img
spot_img

রাজনৈতিক চাপের মুখে পড়ে কখনোই আত্মসমর্পণ করবে না হামাস: হামদান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় চাপের মুখে পড়ে কখনোই আত্মসমর্পণ করবে না ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সোমবার (৪ মার্চ) লেবাননে হামাসের মুখপাত্র ওসামা হামদান এ মন্তব্য করেন।

রাজধানী বৈরুতে এক অনুষ্ঠানে হামদান বলেন, হামাস তার নীতিমালার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে দখলদার ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ছলচাতুরি ও চাপের মুখে বশ্যতা স্বীকার করবে না স্বাধীনতাকামী সংগঠনটি।

প্রসঙ্গত, তার এই বক্তব্যটি এমন সময়ে এসেছে ঠিক যখন, মিশরের কায়রোতে গাজ্জায় চলমান যুদ্ধে পাঁচ মাসের একটি যুদ্ধ বিরতির আলোচনা চলছে।

হামদান আরো বলেন, গাজ্জায় চলমান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। আর তারা যতই কৌশল ও ষড়যন্ত্র করুক না কেন, এই ক্ষয়ক্ষতি কখনোই পুষিয়ে নিতে সক্ষম হবে না।

অনুষ্ঠানে হামাসের মুখপাত্র বলেন, জায়োনিস্ট ও তার সঙ্গী মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশ্চিতভাবে বলতে চাই যে, যুদ্ধক্ষেত্রে যা করা সম্ভব হয়নি, তা কখনোই রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে অর্জন করা যাবে না।

তিনি আরো বলেন, “যে ধরনেরই কৌশল ও চাপ প্রয়োগ করা হোক না কেন, নিজেদের আত্মত্যাগের প্রতি বিশ্বাসী থাকবে হামাস। পাশাপাশি জনগণ ও তার জাতিগত নীতিমালার প্রতিও দৃঢ় থাকবে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ