spot_img

নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী শক্তির মতবিরোধ হবে আত্মঘাতী: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী শক্তির মধ্যে মতবিরোধ হলে তা হবে আত্মঘাতী। যা স্বৈরাচার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়ক হবে।

তিনি বলেন, এ মুহূর্তে পরবর্তী সরকারের রূপরেখা নিয়ে বিরোধী শক্তির মধ্যে মতবিরোধ তৈরি করলে তা হবে আত্মঘাতী, যা কেবল স্বৈরাচার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়ক হবে। এমন একটি সরকার গঠন করতে হবে যারা দুর্নীতি রোধ করবে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করার উপযোগী করবে। জনগণের সাংবিধানিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দেবে। কেবল তখনই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

সোমবার (৪ এপ্রিল) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির এক সভায় এ কথা বলেন তিনি। দেশের সার্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বর্তমান ‘অবৈধ’ ক্ষমতাসীন সরকারকে অপসারণ করতে প্রয়োজন সব বিরোধী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন দাবি করে মান্না বলেন, সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন নিশ্চিত করে আন্দোলনকারী শক্তি পারস্পরিক আলোচনার মাধ্যমে পরবর্তী সরকারের কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ