spot_img
spot_imgspot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযান গ্রেফতার আরও ৩৭ জন

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৭৮১ পিস ইয়াবা, ১৫.৫ গ্রাম হেরোইন ও ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

সোমবার (৪ এপ্রিল) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ