spot_img

বঙ্গবন্ধু আমেরিকার স‌ঙ্গে সম্পর্কের ভিত্তি গ‌ড়েন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমেরিকা সফর এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ ও আমেরিকার কূটনৈতিক সম্পর্ক দৃঢ় ভিত্তি পায়।

তিনি বলেন, তখন থেকেই আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক এবং বৈশ্বিক উভয় ক্ষেত্রে আমাদের পররাষ্ট্রনীতির অভিন্ন উদ্দেশ্য পূরণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত হতে থাকে।

সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটনে আয়োজিত ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন অনুষ্ঠানে এসব কথা ব‌লেন তি‌নি।

ড. মোমেন বিভিন্ন ক্ষেত্রে দু-দেশের অংশীদারীত্বের কথা উল্লেখ করে বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও আমেরিকা গণতন্ত্র, মানবিক মর্যাদা, আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করে যাচ্ছে।

ড. মোমেন বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, নারীর ক্ষমতায়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মতপ্রকাশের স্বাধীনতার উল্লেখ করেন এবং বাংলাদেশের উন্নয়নের এ অগ্রযাত্রায় পাশে থাকার জন্য আমেরিকা সরকারের প্রতি ধন্যবাদ জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ