আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের ওপর দায় চাপিয়ে নিজেদের অযোগ্যতা, অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা করছে বিএনপি নেতারা।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে নিজ বাসভবনে একথা বলেন তিনি।
সরকার ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটক রাখতে বেপরোয়া হয়ে গেছে- বিএনপি নেতাদের এমন অভিযোগকে মিথ্যাচার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে কোন ইস্যু খুঁজে পাচ্ছে বলেই কিছু একটা বলতে হবে বলেই এসব নেতিবাচক মিথ্যার আশ্রয় নিচ্ছে বিএনপি।
তিনি বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্যই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তাদের কর্মীদের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তাই দলীয় কর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতারা আবোল-তাবোল বকছে।
তিনি বলেন, শুদ্ধি অভিযানে গ্রেফতার হয়েছে নিজ দলের অনেক নেতা। অপরাধী আর দুর্নীতিবাজ তোষণ এবং লালন নীতি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।










