spot_img
spot_img

আবারও গাজায় রকেট হামলা চালাল ইসরাইল

পবিত্র আল-আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলে ৯টি রকেট হামলা চালায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এর পরপরই গাজায় ভয়ঙ্কর রকেট হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

‘হামাস রেডিও স্টেশন’ থেকে প্রকাশিত একটি বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রেডিও বার্তায় বল হয়েছে, বুধবার সকালে ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত একটি শরণার্থী শিবিরে রকেট হামলা চালিয়েছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোন তথ্য পাওয়া যায়নি।

বুধবার (৫ এপ্রিল) আল আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর হামলা চালায় দখলদার ইসরাইলী বাহিনী। এ হামলায় গ্রেনেড ও রাবার বুলেটের আঘাতে প্রায় কয়েক ডজন মুসল্লী আহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে। লাঞ্ছিত করা হয়েছে মসজিদে উপস্থিত মুসল্লিদের। গ্রেনেড বিস্ফোরিত হয়েছে মসজিদ প্রাঙ্গনে। শুধু তাই নয় আহত ফিলিস্তিনিদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য রেড ক্রিসেন্ট থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হলেও তা দখলদার বাহিনীর আক্রমণের শিকার হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওগুলিতে দেখা যায়, মসজিদের ভেতরে আতশবাজি ফুটছে ও দখলদার ইসরাইলী পুলিশ মুসল্লিদের মারধর করছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img

সর্বশেষ