spot_img
spot_img

গত ৩ মাসে ৩৭ ইয়ামানি হুথিকে হত্যা করেছে আমেরিকা ও ব্রিটেন

গত ৩ মাসে ৩৭ ইয়ামানি হুথিকে হত্যা করেছে গাজ্জা গণহত্যায় ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলকে মদদ দিয়ে যাওয়া আমেরিকা ও ব্রিটেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইয়েমেনের আল মাসিরাহ চ্যানেলে সম্প্রচারিত এক বার্তায় একথা জানান হুথি নেতা আব্দুল মালিক।

তিনি বলেন, গত ৩ মাসে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনে ৪২৪টি মিলিটারী অপারেশন পরিচালনা করেছে আমেরিকা ও ব্রিটেন। বোমা বর্ষণ করেছে তাদের নৌ-গোলান্দাজেরা। হুথির রেকর্ড মোতাবেক তাদের হামলায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩৭ জন নিহত ইয়ামানি হুথি নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। তবে তাদের এসব হামলা ও ভয়ভীতি প্রদর্শন ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে হামলা থেকে আমাদের বিরত রাখতে ব্যর্থ হয়েছে। একই সময়ে আমরা ইসরাইল ও ইসরাইল সংশ্লিষ্ট ৯০টি জাহাজে হামলা চালিয়েছি। গাজ্জার ফিলিস্তিনি ভাইদের সমর্থনে এই হামলা চালিয়ে যাবো, যতদিন না গাজ্জায় ইসরাইলী গণহত্যা ও দখলদারিত্ব থেকে মুক্ত হচ্ছে।

উল্লেখ্য, ইসরাইল ও ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ রক্ষায় আমেরিকা ও ব্রিটেনের তৎপরতা শুরুর পর থেকে ইয়েমেনের হুথিরা ঘোষণা দেয় যে, তারা আমেরিকা ও ব্রিটেনের জাহাজগুলোকেও সামরিক হামলার জন্য বৈধ বলে বিবেচনা শুরু করেছে। এর প্রেক্ষিতে গত ১২ জানুয়ারি থেকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনে লাগাতার হামলা শুরু করে আমেরিকা ও ব্রিটেন।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ