spot_img
spot_img

আমরা সবাই এক নবীর উম্মত, আল্লাহ আমাদের বিভেদ থেকে রক্ষা করুন: পাক প্রতিরক্ষামন্ত্রী

বিশ্বজুড়ে চলমান সংকটময় এই পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘আমরা সবাই এক নবীর উম্মত। আল্লাহ আমাদের বিভেদ থেকে রক্ষা করুন।

শনিবার (৪ এপ্রিল) শিয়ালকোটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

খাজা আসিফ বলেন, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় পাকিস্তান সক্রিয়ভাবে কাজ করছে এবং আশা প্রকাশ করেন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাকিস্তান নেতৃত্ব দেবে।

ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান খাজা আসিফ। সেইসঙ্গে তিনি বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন।

খাজা আসিফ বলেন, ইরান-আমেরিকা সংঘাত নিয়ে আলোচনা এখনও চলমান, তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা এখন উপযুক্ত নয়।

তবে তিনি জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের এই প্রচেষ্টা সফল হবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের এই প্রচেষ্টায় সফলতা দান করেন এবং আমাদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেন।’

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সব ধরনের বিরোধ সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ