আমেরিকা ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তেহরান চলমান যুদ্ধে তার পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। আমেরিকা ও ইসরাইলের জন্য বড় চমক অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেইসঙ্গে দেশের ভেতরে ও বাইরে শত্রুপক্ষকে সমর্থনের অভিযোগে শতাধিক ব্যক্তির সম্পদ জব্দের নির্দেশ দিয়ে কঠোর অবস্থান নিয়েছে দেশটি।
ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে ওই কর্মকর্তা এসব কথা বলেন।
তিনি বলেন, আমেরিকার টার্গেট ব্যাংক বা লক্ষ্য নির্ধারণ সঠিক নয়। সেতুতে হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে তিনি হাস্যকর, এটি মার্কিন সামরিক ব্যর্থতার ফল, যার মধ্যে তাদের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাও রয়েছে।
তিনি বলেন, ‘আমেরিকা ও ওই শাসনব্যবস্থার জন্য আমাদের বড় চমক রয়েছে। এর জন্য খুব বেশি সময় লাগবে না’।
তিনি আরো বলেন, ‘দক্ষিণ ইরানে তাদের আচরণও ঘটনাপ্রবাহের সময়সূচি আমাদের পক্ষে বদলে দিতে পারে।’
ইরানের এই কর্মকর্তা দাবি করেন, অসম যুদ্ধ কৌশলে শত্রুকে কীভাবে ধীরে ধীরে দুর্বল করা যায়, তা ইরান ভালোভাবে শিখেছে। তার মতে, দ্রুত ও সহজ হামলার কৌশলে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে।
সূত্র: আল জাজিরা











