spot_img

অপারেশন সম্পন্ন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন পুলিশ সদস্যের

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণে পুলিশ সদস্য মো. তুহিনের পা বিছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় তুহিনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেখানে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

তুহিনের গ্রামের বাড়ি কুমিল্লা বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের বড় লক্ষ্মীপুর গ্রামে। তার ৩ বছর বয়সী এক মেয়ে আছে।

তুহিনের বাবা লোকমান হোসেন রাঙামাটি সদরে পুলিশের সিভিল বিভাগে কর্মরত।
আহত পুলিশ সদস্য তুহিনের চাচা বিল্লাল হোসেন বলেন, রাতেই তুহিনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আজ অপারেশন করা হয়েছে।

তিনি আরো জানান, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তুহিন মেজো। ৯ বছর আগে পুলিশে যোগ দেন। তুহিনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনার পর থেকে তার পরিবারের সবাই আহাজারি করে চলছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ