spot_img
spot_img

আবারও সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ইউসুফ আলী নামে ২৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

সোমবার (৫ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার জগতবের ইউনিয়নের কালীরহাট সীমান্তের ৮৫৭ সাব পিলারে সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী যুবক লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবের ইউনিয়নের মেসের ডাঙ্গা গ্রামের শাহা জামালের ছেলে।

স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৫৭ নম্বর প্রধান পিলারের জগতবেড় ইউনিয়নের কালীরহাট এলাকা সীমান্ত দিয়ে কিছু লোক ভারতীয় গরু পারাপার করার চেষ্টা করতে থাকে। এ সময় ভারতীয় ১৬৯ মেখলিগঞ্জের রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারত-বাংলাদেশের গরু পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে সেখানে নিহত হন।

এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, নিহত ইউসুফের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয় খোঁজ-খবর নিয়ে পরে জানানো হবেও বলেও তিনি জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ