ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে ব্যাপক পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
সম্প্রতি দখলকৃত পশ্চিমতীরের নাবলুস ও জেনিনে স্বাধীনচেতা ফিলিস্তিনিদের প্রতিরোধের সম্মুখীন হওয়ায় অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী সেনারা ব্যাপক পরিসরে হামলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী সেনাদের অন্যতম মুখপাত্র সাংবাদিক লেভর্যামের ভাষ্যমতে, তাদের অভিযানটি কয়েকদিন পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রবল। অভিযানকে কেন্দ্র করে পশ্চিম তীরে অস্ত্র সংগ্রহ করা হচ্ছে। বিস্ফোরণের অনুশীলন চলছে। ফিলিস্তিনিরা বিস্ফোরক পুঁতে রেখেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গণ-গ্রেফতারের পরিকল্পনা সাজাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসী সেনারা।
জানা যায়, ব্যাপক পরিসরে এই অভিযানের ফলে হামাসের শক্ত আক্রমণের মুখোমুখি হওয়ার আশঙ্কা ভীতি ছড়াচ্ছে ইসরাইলী শিবিরে। এছাড়া বিশ্বব্যাপী ইসরাইল বিরোধী মনোভাব আরো বৃদ্ধি, তীব্র সমালোচনা ও নিন্দার আশঙ্কা করছে অবৈধ রাষ্ট্রটি।
সূত্র: মিডল ইস্ট মনিটর











