দুই মাস ২০ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে ঢুকেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ। এরই মধ্যে খালাস কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন পর পেঁয়াজ আমদানি হওয়ায় বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরেছে।
আমদানিকারকদের কাছ থেকে জানা গেছে, আমদানির অনুমতি পাওয়ার পর এটি প্রথম চালান এটি।অনুমতি না থাকায় গত ১৫ মার্চ থেকে আমদানি বন্ধ ছিল।
সোমবার (০৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে পেঁয়াজবোঝাই ট্রাক দেশে ঢুকতে শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন ট্রাকে ৬৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সোমবার হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দরের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। এরই মধ্যে দেশে ঢুকতে শুরু করেছে পেঁয়াজ। এসব পেঁয়াজ মঙ্গলবার থেকে বাজারে গেলে দাম ৩০ টাকার মধ্যে চলে আসবে।











