spot_img

মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু

৩৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী কারাফটকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সুলতান সালাউদ্দিন টুকু কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন। বিএনপি কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে ররণ করেন। এসময় নেতাকর্মীরা টুকুকে অভিনন্দন জানিয়ে সরকার বিরোধী শ্লোগান দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ