দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘর্ষের পর নিজেদের সামরিক ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
ইসরাইলি কর্মকর্তারা স্বীকার করেছেন, সীমান্ত অঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ১ হাজার ২৪৩ ইসরাইলি সেনা আহত হয়েছে।
ইসরাইলি শাসকগোষ্ঠী নিহত সেনাদের সংখ্যা প্রকাশ করেনি। তবে তারা নিশ্চিত করেছে, আহতদের মধ্যে ৭২ জনের অবস্থা আশঙ্কাজনক।
পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি অবস্থানগুলোতে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের হামলা বেড়েছে। এতে ইসরাইলি বাহিনীর উল্লেখযোগ্য মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র: হুরিয়াত রেডিও











