spot_img

গত ২৪ ঘণ্টায় রামেক করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৮ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১২ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। ১ জনের মৃত্যু হয়েছে করোনা নেগেটিভ হওয়ার পর। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, ১ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ৩, নওগাঁর ৪, কুষ্টিয়া ও পাবনার ১ জন করে রয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটে গত পাঁচদিনে ৮২ জনের মৃত্যু হল।

জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে ৩৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬৯ জন নতুন রোগী রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৪৯৫ জন চিকিৎসা নিচ্ছেন। ওই হাসপাতালে করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা মোট ৪০৫টি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ