spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

মৃত্যুর মিছিল থামছেই না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। ইউনিটটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার (৫ জুলাই) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার ফিরোজা খাতুন (৮০), সদরের রাবেয়া খাতুন (৭৪), মুক্তাগাছা উপজেলার বিমল কান্তি (৬২), টাঙ্গাইলের ধনবাড়ির রোকেয়া বেগম (৪৫), নেত্রকোনার সাতপাই এলাকার দিদারুল ইসলাম (৭২) ও কলমাকান্দার আব্দুল করিম (১০১) মারা গেছেন।

এছাড়াও উপসর্গ নিয়ে মারা যান উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া গ্রামের সুমাইয়া আক্তার (১৯), গৌরীপুরের শেখ সাদী (৫৫), সদর উপজেলার ঝুনু বেগম (৬০), মোশাররফ হোসেন (৫৫), শম্ভুগঞ্জের শেফালী বেগম (৩০), শেরপুরের গোপাল পাল (৩২), টাঙ্গাইলের ধনবাড়ির রাবেয়া আক্তার (৭০), সুমানগঞ্জের ধর্মপাশার আলেয়া খাতুন (৬৫), জামালপুর সদরের মোহাম্মদ আলী (৫৫)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, বর্তমানে করোনা ইউনিটে রেকর্ড সংখ্যক ২৯৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ও বাকিরা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭০৭ জনের নমুনা পরীক্ষা করে ২১০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ