spot_img
spot_img

লকডাউনের পঞ্চম দিনে অকারণে বাইরে বের হয়ে ৫০৯ জন গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় লকডাউন চলাকালীন সময়ে সরকারের নির্দেশ অমান্য ও অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার অভিযোগে ৫০৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ জুলাই) লকডাউনের পঞ্চম দিন ডিএমপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, মোবাইল কোর্টে ২৮৭ জনকে ১ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ৫২৬টি গাড়িকে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে।

এর আগে অযৌক্তিক কারণে বাইরে বের হয় রাজধানীতে যথাক্রমে প্রথম দিন ৫৫০ ও দ্বিতীয় দিন ৩২০, তৃতীয় দিনে ৬২১ জন, চতুর্থ দিন ৬২১ জনকে গ্রেফতার করে পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ