প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসাবে পাঠানো আম দিল্লি পৌঁছেছে। প্রায় তিন হাজার কেজি আম বেনাপোল, আখাউড়া এবং তামাবিল স্থলবন্দর দিয়ে পাঠানো হয়।
সোমবার (৫ জুলাই) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
শেখ হাসিনা তার শ্বশুরবাড়ি রংপুরের হাড়িভাঙ্গা আম ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বরাবর পাঠিয়েছেন।
হাড়িভাঙ্গা আম প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব প্রিয়। ভারতে এই জাতের আম পাওয়া যায় না। তিনি শুভেচ্ছা হিসাবে ভারতের নেতাদের কাছে এই আম পাঠিয়েছেন।











