spot_img

সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছে ভারতীয় হাইকমিশনার

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সেনাসদরে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জাগদ্বীপ সিং চীমা।

সোমবার (৫ জুলাই) সেনাসদরে উপস্থিত হয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার।

ভারতীয় হাইকমিশনার সেনাসদরে পৌঁছলে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন।

সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান হাইকমিশনার দোরাইস্বামীকে। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় হাইকমিশনারকে ধন্যবাদ জানান। এ ছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে জেনারেল শফিউদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করেন। আইএসপিআর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ