spot_img
spot_img

ইউক্রেন পুনর্গঠনে ৭৫ হাজার কোটি ডলার প্রয়োজন: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেন পুনর্গঠনে ৭৫ হাজার কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (৪ জুলাই) আন্তর্জাতিক এক সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি গণতান্ত্রিক দেশগুলোকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সুইজারল্যান্ডে ইউক্রেন রিকভারি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই ইউক্রেনের বিভিন্ন ভবন, স্থাপণা, ঐতিহাসিক স্থান, জাদুঘর ধ্বংস হয়ে গেছে।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেন পুনর্গঠন করার দায়িত্ব একটি মাত্র দেশের নয়। তিনি বলেন, পুরো বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর কাজ এটি।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল এক সংবাদ সম্মেলনে বলেন, দেশটি পুনর্গঠনের আনুমানিক ব্যয় ৭৫ হাজার ডলার ধার্য করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ