spot_img
spot_img

অর্থনীতিতে সুদিন ফেরাতে ১৮ মাস চাইছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার নব নিযুক্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে তিনি বলেছেন, তার বিশ্বাস তিনি শ্রীলঙ্কার অর্থনীতিতে সুদিন ফেরাতে পারবো। অর্থনীতি স্থিতিশীল অবস্থায় ফেরাতে ১৮ মাস চাইলেন লঙ্কান প্রধানমন্ত্রী।

বিক্রমাসিংহে বলেন, ২০২৩ সালটা শ্রীলঙ্কার জন্য খুব কঠিন হবে কিন্তু ২০২৪ সালের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, দেশের খারাপ অবস্থা দেখে তিনি এগিয়ে এসেছেন। তার বিশ্বাস তিনি ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তুলতে পারবেন। এছাড়াও রাজনৈতিক সংস্কারের ওপরও জোর দিয়েছেন এই বর্ষীয়ান নেতা।

তিনি আরও বলেন, আমার মনে হয় বিক্ষোভকারী খুব বেশি কিছু চেয়েছেন, তারা কেবল চেয়েছে পরিবর্তন। আর এটা কেবল প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করার বিষয় নয়, গোটা পার্লামেন্টকেই শক্তিশালী করতে হবে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ