spot_img
spot_img

অনুমতিপত্র না থাকায় প্রায় ৩০০ হজযাত্রীকে গ্রেপ্তার ও জরিমানা

অনুমতি ছাড়া হজ পালন করতে যাওয়ায় অন্তত ৩০০ জনকে গ্রেপ্তার ও জরিমানা করেছে সৌদি আরব। এ বছর পবিত্র হজ পালন করার জন্য ১০ লাখ মানুষকে অনুমতিপত্র দিয়েছে সৌদি সরকার।

গতকাল সোমবার (৪ জুলাই) দেশটির হজ নিরাপত্তা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, হজের নিয়ম লঙ্ঘনের দায়ে ২৮৮ নাগরিক ও বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রত্যেককে ১০ হাজার সৌদি রিয়াল (২ লাখ ৪৮ হাজার ৯১১ টাকা) জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, কর্মকর্তারা ইসলামের পবিত্রতম শহর মক্কার চারপাশে একটি নিরাপত্তা বেষ্টনীও তৈরি করেছে যেখানে গ্র্যান্ড মসজিদ অবস্থিত। এ ছাড়া, প্রায় এক লাখ অনুমতিপত্রহীন হজযাত্রীকে মসজিদুল হারামে প্রবেশ করতে বাধা দিয়েছে।

-খালিজ টাইমস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ