spot_img

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে দুই ইসরাইলি সেনার মৃত্যু

দক্ষিণ লেবাননের মাজদাল জৌনে বিস্ফোরণে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইরের দুই সেনার মৃত্যু হয়েছে এবং একই সময় আহত হয়েছে আরো ৭ জন।

বুধবার (৫ আগস্ট) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি গণমাধ্যম বলছে, দক্ষিণ লেবাননের মাজদাল জৌনে একটি ভবনের ভেতরে বিস্ফোরণে বেশ কয়েকজন ইসরাইলি সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে।

সূত্র থেকে আরো জানা যায়, দক্ষিণ লেবাননের একটি বিস্ফোরকভর্তি ভবনের ভেতরে একটি আইইডি বিস্ফোরণে অন্তত দুজন ইসরাইলি সৈন্য নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ