বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ ভারতের পদ্ধতি অনুসরণ করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
শনিবার (৪ সেপ্টেম্বর) মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ এবং ভারত খুবই কাছাকাছি থেকে করোনা পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে। আমাদের দেশ ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আমরা এখন বাংলাদেশের জন্য সাধ্যমত সব কিছুই করব। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ ভারতের পদ্ধতি অনুসরণ করতে পারে।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ভারত করোনা নিয়ে বাংলাদেশের সাথে অংশগ্রহণমূলক কাজ করে যাচ্ছে। করোনা মোকাবেলায় ভারত ইতিমধ্যে বাংলাদেশকে টিকা, অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সহায়তা দিয়েছে।










