spot_img
spot_img

নারীদের যৌন হয়রানির অভিযোগে ভণ্ড ফকির গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ থানায় নারীদের যৌন হয়রানির অভিযোগে ভণ্ড ফকির রোমান ওরফে রুম্মান হাসানকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার আস্তানায় অভিযান চালিয়ে মৃত মানুষের মাথার খুলি, যৌন উত্তেজক ওষুধ, জাদুটোনা করার সরঞ্জাম ও অসংখ্য তাবিজ কবজ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

এর আগে শনিবার রাতে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের বিহার ফকিরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজাহার আলী ফকির দীর্ঘদিন ধরে এলাকায় তাবিজ কবজ করে মানুষের সাথে প্রতারণা চালিয়ে আসছিলেন। তার ছেলে রোমান ওরফে রুম্মান হাসান স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া শেষ করে তার বাবার সাথে তাবিজ কবজের কাজ করেন। একপর্যায় রুম্মান বাড়িতেই আস্তানা খুলে বসেন। তার কাছে দূর-দূরান্ত থেকে নারীরা আসতো বিভিন্ন সমস্যার সমাধান পেতে। তিনি এলাকায় প্রচার করেন যে জিন হাজিরের মাধ্যমে ভবিষ্যত বলে দিতে পারেন। এ কারণে নিঃসন্তান নারী ও প্রবাসীদের স্ত্রীরা তার বাড়িতে বেশি আসতেন। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে দেয়া, প্রেমের সস্পর্ক স্থাপন করে দেয়া থেকে শুরু করে সব সমস্যার সমাধানের নামে তিনি নারীদের যৌন হয়রানিসহ তাদেরকে কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতেন। কিন্তু সামাজিক মান-সম্মানের ভয়ে কেউ তার বিরুদ্ধে অভিযোগ করতো না।

এদিকে শনিবার শিবগঞ্জ থানার আটমুল ইউনিয়নের চককানু গ্রামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে রুম্মান হাসানকে গ্রেফতার করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ