spot_img

ভারতে ৩ দিনের রিমান্ডে বনানী থানার ইনস্পেকটর সোহেল রানা

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশের দায়ে আটক বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানাকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রবিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানান কোচবিহার জেলার পুলিশ সুপার সুমিত কুমার।

তিনি জানান, বেআইনি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘনের জন্যে প্রয়োজনীয় ধারায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আদালতে রবিবার তাকে দাখিল করে পুলিশ রিমান্ড নিয়েছে।

এর আগে গত শুক্রবার ভারতে অনুপ্রবেশের অভিযোগে সোহেল রানাকে আটক করে বিএসএফ। এসময় তার কাছ থেকে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল ও এটিএম কার্ড জব্দ করা হয়।

প্রসঙ্গত, গ্রাহকদের টাকা আত্মসাতে অভিযুক্ত বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সাবেক মালিক সোনিয়া মেহজাবিনের ভাই সোহেল রানা। গত ১৭ আগস্ট অগ্রিম অর্থ পরিশোধের পরও মাসের পর মাস পণ্য না পাওয়ায় ই-অরেঞ্জের মালিক ও কর্মীদের বিরুদ্ধে প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে গ্রাহকরা। ওই মামলায় ই–অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান, আমানউল্ল্যাহ, বীথি আক্তার, কাউসার আহমেদ এবং বনানী থানার পরিদর্শক সোহেল রানার নাম উল্লেখ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ