আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আখলেহকে গুলি করার তথ্য স্বীকার করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সিএনএনের খবরে বলা হয়েছে, হত্যাকাণ্ডের তিন মাস পর ইসরায়েলের সামরিক বাহিনী সাংবাদিক শিরিনকে গুলি করার বিষয়টি স্বীকার করল।
গত মে মাসে জেনিনে ইহুদিবাদী ইসরাইলের অভিযানের সংবাদ সংগ্রহের সময় গুলিতে নিহত হয়েছিলেন আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আখলেহ।
সোমবার (৫ সেপ্টেম্বর) ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে বলেছে, যে গুলিতে সাংবাদিক আবু আখলেহ নিহত হয়েছে দ্ব্যর্থহীনভাবে তার উৎস জানা যায়নি। তবে ফিলিস্তিনিদের দিকে গুলি করার সময় শিরিন আখলেহ ইসরাইলী সেনা সদস্যদের গুলিতে নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই বিবৃতি দেওয়ার আগে ইহুদিবাদী ইসরাইলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, তাদের সেনারা জানতেন না, তারা সাংবাদিককে গুলি করছেন। তবে এই ঘটনায় ইসরাইল কোনো ব্যবস্থা গ্রহণ করবে না জানিয়েছে।











