আগামী বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিধানসভায় শপথ নিতে যাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শপথ অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়কেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে গত রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখতে ওই আসনে জয়ের বিকল্প ছিল না তার। ভবানীপুর আসনের উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী হন তিনি।











