spot_img
spot_img

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার যুবক নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে কুমিল্লার এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সৌদি আরবে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় সূত্র। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি আল আমিনও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান, পরিবারের স্বচ্ছলতার আশায় সজিব সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ