শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

দীর্ঘ এক মাসের পর পর্যটকদের জন্য আবারো উন্মুক্ত হলো সাজেক ভ্যালী

দীর্ঘ এক মাসের অধিক সময় বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো রাঙ্গামাটির অন্যতম পর্যটন স্পট সাজেক ভ্যালী।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মুহাম্মদ মোশারফ হোসেন খাঁন।

তিনি জানান, গত ১নভেম্বর রাঙ্গামাটি জেলায় পর্যটক আগমনের উপর সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সাজেকে যেতে খাগড়াছড়ি সড়কপথ ব্যবহারসহ বিভিন্ন কারনে রাঙ্গামাটির সাজেকের উপর নিষেধাজ্ঞা বলবৎ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে খাগড়াছড়ি জেলায় পর্যটক আগমন উন্মুক্ত করে দেওয়ায় খাড়গাছড়ি হয়ে পর্যটকেরা রাঙ্গামাটির সাজেক ভ্যালীতে অনায়াসে যেতে পারবে। পর্যটকদের সার্বিক নিরাপত্তাসহ সব বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img