আগামী ৮ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে জাতীয় সীরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৮ নভেম্বর) বাদ জুমা কারওয়ান বাজার টিসিবি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিতব্য জাতীয় সীরাত সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
তিনি বলেন, বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সা. এর জীবন ও আদর্শের অনুসরণ ও অনুকরণের বিকল্প নেই।









