বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

আবারও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান আমেরিকার

আবারও বাংলাদেশি জনগণের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে মিলারের কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান, বাংলাদেশে বিরোধী দলের কমপক্ষে ২০ হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে, ৬ দিনে নিরাপত্তা হেফাজতে তিনজন নেতার মৃত্যুতে এই মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, টার্গেট করা ব্যক্তির অনুপস্থিতিতে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে, বিজয় নিশ্চিত করতে সরকার নবগঠিত ‘কিংস পার্টি’কে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়েছে। প্রধান বিরোধী দল বিএনপিসহ সব বড় রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করছে। বাংলাদেশে এমন পরিস্থিতিতে কিভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে যুক্তরাষ্ট্র সরকার মূল্যায়ন করে?

এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, নির্বাচনের ফল নিয়ে কোনো পূর্বাভাস দিতে যাচ্ছি না। আগেও অনেকবার যেমনটি আমি বলেছি এখনও তাই বলবো। তা হলো, বাংলাদেশের জনগণের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার জন্য সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ চালিয়ে যাবো আমরা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ