spot_img
spot_img

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়ত

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা উপজেলা শাখা’র পক্ষ থেকে স্থানীয় ৮নং মোগলাবাজার ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রায় দেড়শতাধিক হতদরিদ্র শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারী) বিকাল ৩ টায় মোগলাবাজার সিদ্দিকিয়া মার্কেটের ২য় তলায় জমিয়তের ওই উপজেলা শাখার সেবামূলক এ কর্মসূচি সম্পন্ন হয়।

ছাত্র জমিয়তের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ পূর্বক আলোচনা সভায় শাখা সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম মিশিগান, আমেরিকা’র সভাপতি ও দারুল উলুম মিশিগানের প্রিন্সিপাল মাওলানা তাজ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউকে জমিয়তনেতা ও আল্লামা শায়খে রেঙ্গা রাহ. এর সাহেবজাদা হাফিজ মাওলানা মুফতী বাহাউল ইসলাম আহসান।

এছাড়াও বক্তব্য রাখেন, সিলেট জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন, সিলেট জেলা যুব জমিয়তের সহ সভাপতি এম রেজাউল করিম রাজু, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সহ সাধারণ সম্পাদক মাওলানা মাছনুন আহমদ। জেলা ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক কে এম তাহমীদ হাসান, উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি তানভীর আলম সিদ্দিক ও উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনাইম আহমদ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি ও মোগলাবাজার ইউনিয়ন সভাপতি মুহাম্মদ শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিউল আলম তুহিন, ইউনিয়ন ছাত্র জমিয়তের সহ সভাপতি হাফিজ কামরান আহমদ, ইউনিয়ন ছাত্র জমিয়তের দায়িত্বশীল হাফিজ তুফায়েল আহমদ মাহের, শাফী আহমদ, হাফিজ আজিম আহমদ, মুহাম্মদ মারুফ বিল্লাহ, হাফিজ নাহিদ আহমদ। হাবীব আহমদ, শরীফ আহমদ তালহা ও মিছবাহুর রহমান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ